Wednesday, 30 May 2012

Poem: জীবন যেখানে যেমন


জীবন যেখানে যেমন
স্বপ্ন ভাঙ্গে,
কিন্তু মন ভাঙ্গে না।
মানুষ হারায়,
কিন্তু ভালবাসা হারায় না।
উত্থান পতন ঘটে,
কিন্তু জীবন থেমে যায় না।

যখন তুমি ছিলেন না, তখনও আমি ছিলাম,
তুমি এসে চলে গেছ,এখনও আমি আছি।
তোমার আসাতে আমার জীবনের শুরু ছিল না,
তোমার চলে যাওয়াতে আমার জীবনের শেষও হবে না।

জীবন যেখানে রেখেছে যেমন,
আমিও সেখানেই আছি তেমন।
জীবন যেখানে রাখবে যেমন,
আমিও থাকব সেখানে তেমন।

জীবন তার নিজস্ব গতিতে চলে,
বেঁচে আছি,বেঁচে থাকতে হয় বলে।
 

Monday, 12 March 2012

Poem: নীল জোছনায় হাটবো দু'জন

নীল জোছনায় হাটবো দু'জন,
গায়ের মেঠো পথে......
জোনাক গুলো আলো জ্বেলে, 
চলবে মোদের সাথে......
আলোয় আলোয় ভুবন মোদের,
সাঁজবে নতুন সাঁজে......
তুমি আমি বিলিন হবো,
দু'জন দু'জনার মাঝে......

Monday, 5 March 2012

Poem: যদি ভুল করে ভুলে যাওয়া যেত

যদি ভুল করে ভুলে যাওয়া যেত !!
তবে ভুলে যেতাম তোমায় ।।
যদি অভিমান করে দূরে যাওয়া যেত !!
তবে ছেড়ে যেতাম তোমায় ।।
যদি ইচ্ছের জোড়ে ঘৃনা করা যেত !!
তবে ঘৃনা করতাম তোমায় ।।
যদি চোখের জলে সব দুঃখ ধূয়ে যেত !!
তবে সাগর সৃষ্টি করতাম ।।
ইশঃ যদি একটু কাছে আসা যেত !!
তবে ভালবাসতে বাসতে কাছে আসতাম ।।

Friday, 11 November 2011

Music: Ekhon to somoy valobashar

Ekhon to somoy valobashar
E-duti rhidoy kase asar
Tumi je eka amio je eka lage je valo
O priyo O priyo

Peyechi tumake eto dine
Jeona sorego ovhimane
Ami tumari o buke nao tene


Ekhon to somoy valobashar
E-duti rhidoy kase asar
Tumi je eka amio je eka lage je valo
O priyo O priyo

Ki chuya amake dile tumi
Raat din tumake vavi ami
Ooo Ki chuya amake dile tumi
Raat din tumake vavi ami
Keno bujona premero paglami


Ekhon to somoy valobashar
E-duti rhidoy kase asar
Tumi je eka amio je eka lage je valo
O priyo O priyo

Monday, 7 November 2011

Kobita: ভোরের কুয়াশায়

ভোরের কুয়াশায়
নিশি রাতে স্বপ্নে
গোধুলি পেরিয়ে সন্ধ্যা
আর তোমাকে খুঁজে চলা
তোমায় খুঁজে পেতে
যাই চলে স্মৃতির শহরে
অন্ধকারের বন্ধ ঘরে
কাঁদি আমি "জল প্রহরে"...

Wednesday, 2 November 2011

Kobita: বলবো না পৃথিবীর সব সুখ

বলবো না পৃথিবীর সব সুখ
এনে দিবো তোমায় , শুধু তোমার সব দুঃখ
ভাগাভাগি করে দিয়ো আমায়।
বলবো না তোমায় কাঁদাবো না , শুধু
তোমার অশ্রুজল মুছে দেওয়ার সুযোগ
দিয়ো।
বলবো না তোমায়
ছেড়ে থাকতে পারবো না , শুধু তোমার
পাশে থেকে ভালবাসার সুযোগ দিয়ো।